এরই নাম বুঝি গনতন্ত্র...
আকাশে একটা ঝড় উঠেছিল ঠিকই
কিন্তু নীচে নামলো না
দিদিই ক্ষমতার শীর্ষ আসনে রয়ে গেলেন
ওরা হারাতে পারলো না।
এবার কম্যুনিষ্টদের সরাতে ভোট নয়
ভালোবেসে ভোট দিয়েছে মানুষ
বুথে বুথে হাজিরা আশাতীত
গ্রামে গঞ্জে পদ্ম ফুটেছে দু-চারটে
রক্তিম পতাকা অর্ধনমিত।
গতবার মানুষ ওদের সিংহাসন থেকে নামিয়েছিল
এবার নামিয়ে দিল
রাজ্যের বিরোধি আসন থেকেও
ওরা শুধু ভুল করে যায়
শিখবে না শত বার ঠেকেও।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem