নর্মদা Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

নর্মদা

একদিন সাঁতার কেটেছিলাম নর্মদার জলে
গ্রীষ্মের শান্ত সকালে
জব্বলপুরে …
পাথর বাঁধানো ঝকঝকে ঘাটের
স্বচ্ছ জলে অবগাহন করে
মন প্রাণ ভরেছিল
এক অজানা স্নিগ্ধতায় ।

কিছুক্ষনের মধ্যেই বুঝেছিলাম...
মধ্য প্রদেশের মানুষ নর্মদাকে
মায়ের মত শ্রদ্ধা করে
সন্তানের মত তাকে রক্ষা করে
জনজাগরন-ই
নর্মদাকে নির্মল, স্বচ্ছ ও
দূষনমুক্ত করে রাখার মূল চাবিকাঠি ।

আমি অভিভূত হয়েছিলাম …
সরকার ও জনতার
যুগ্ম প্রচেষ্টার নজির দেখে,
আমরা বাঙালীরা শিক্ষা সংস্কৃতিতে
নিজেদের সেরা বলে মনে করি
কিন্তু দেখেছিলাম …
জব্বলপুরের মানুষের কাছে
আমাদের অনেক কিছু শেখার আছে ।

Thursday, May 26, 2016
Topic(s) of this poem: river
COMMENTS OF THE POEM
Asit Kumar Sanyal 26 May 2016

In January 2015 I had visited Jabalpur and stayed there for two days. That time I had gone to Narmada both the day. The local people are so alert that they are not allowing any outsiders to take bath with soap and to clean their clothing on the ghat.. even the worshiping flowers are not allowed to throw in the river. Madhya Pradesh govt. made a pond at the river side and filled with Narmada water for offering flowers. I saw govt boats cleaning the weeds, flowers which are coming with the flow. This awareness inspired me to write this poem.

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success