যেখানে দরজা বন্ধ Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

যেখানে দরজা বন্ধ

বিজ্ঞানের দরজা যেখানে বন্ধ হয় …
ঠিক সেখান থেকেই শুরু হয় দর্শন
যদি পকেটের পয়সা জবাব দেয়
তাহলে আর কোন দরজায় খোলা থাকে না
মানুষ তখন আঁকড়ে ধরে
আধিদৈবিক বা আধিভৌতিক শক্তিকে
ক্যানসার রোগীর মৃত্যু হয় মন্দিরের চাতালে
বিজ্ঞানের শিক্ষক মাথা নত করে
অশিক্ষিত গুনীন, ওঝার কাছে …
নিজের বিবেকের সঙ্গে সমঝোতা করে বলে
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদুর ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success