আশ্চর্য্য প্রদীপ Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

আশ্চর্য্য প্রদীপ

১৫ই আগষ্টের সকাল
ফুরফুর করে স্বাধীনতার হাওয়া বইছে
এক কৃষকের ছেলে বাজার যাচ্ছিল
হঠাৎ তার চোখ গেল রাস্তার ধারে
একটা সুন্দর প্রদীপ
ঠিক আলাদীনের আশ্চর্য্য প্রদীপের মতো
সে টুক করে প্রদীপটা কুড়িয়ে নিল
তারপর ঘাসের উপর দিল
একটা জোড় ঘসা
ভীষণ শব্দে প্রদীপটা ফেটে গেল
টুকরো টুকরো হয়ে গেল ছেলেটার দেহ।


সব প্রদীপই যে আলাদীনের প্রদীপ হবে
তা কিন্তু নয়
ওটা ছিল মুজাহিদীনের প্রদীপ।

Tuesday, August 15, 2017
Topic(s) of this poem: freedom
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success