ওরা নিদান দেয় Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

ওরা নিদান দেয়

ছেলেবেলায় দুটো জিনিষ দেখতে দেখতে
অভ্যস্ত হয়ে গিয়েছিলাম
প্রথমটা...... পুরুষ মানুষের বৌ পেটানো
কিল চড় নয়
হাল বাহা লাঠি দিয়ে মার
যাকে বলে গরুর মার
তিনদিন শয্যাশায়ী
এটা নাকি পুরুষত্বের লক্ষণ।

আর দ্বিতীয়টা.....
জমি জিরেত টাকা পয়সা দিয়ে
বিত্তবান বৃদ্ধদের গরীব কিশোরীকে বিয়ে করা
রোজ তাকে বলাৎকার করা
মেয়ে মায়ের বাড়ি পালিয়ে আসে
আর যেতে চায় না
মা-বাবা ফুঁসলে আবার দিয়ে আসে
পুরুষ আবার কিশোরীর রক্ত ঝরায়
তাতে নাকি পুরুষের আয়ু বাড়ে।

পুরুষত্ব দেখাতে আর আয়ু বাড়াতে গিয়ে
পুরুষ গাঁয়ে গঞ্জে কত মেয়ের সর্বনাশ করে
তা কোনদিন খোঁজ নিয়ে দেখি নি
ওদের বিরুদ্ধে বলার চেষ্টাও করি নি
বিপক্ষে বলবে এমন সাহস কার আছে?
ওরা তো মোড়ল গোছের মানুষ
ওরাই সমাজের বিচার করে, নিদান দেয়।

Sunday, June 26, 2016
Topic(s) of this poem: judgement,marriage
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success