২০১৩ থেকে এ পর্যন্ত
বাংলাদেশে ২৪ বার উগ্রবাদী আক্রমন হলো
সেকুলারিস্ট খুন হলো, প্রফেসর খুন হলো
হিন্দু, সুফি, শিয়া খুন হলো
আই এস বলল আমরা করেছি
আল কায়দা বলল আমরা করেছি
সবাই জানে এসব এবিটি, জে এম বি-র কাজ
কিন্তু কেন পৈশাচিক কর্মকান্ড
কেন চিৎকার...
কেন এত অনুরনণ?
উদ্দেশ্য জলের মতো পরিস্কার
ওরা দেশটাকে অস্থির করতে চায়
বিদেশি পুঁজি তাড়াতে চায়
মজবুত টেক্সটাইল ও পোষাক শিল্পকে
ধ্বংস করতে চায়
দেশটার রাজনীতি ও অর্থনীতিকে
নড়বড়ে করতে চায়
যুদ্ধ অপরাধীদের বিচার প্রক্রিয়া
ওরা বানচাল করতে চায়
তাইতো ওদের এই আত্মহনন।
বাংলাদেশের ঝুড়িতে অনেক পচা আম আছে
ওদের সাথে এবিটি আছে, জে এম বি আছে
আই. এস. আই আছে
হাসিনার বিপক্ষ বিএনপি আছে,
জামাত আছে
পিছনেও অনেক শক্তি
আই এস আই এল, আই এস আই এস, আল কায়দা,
বাংলাদেশ আতঙ্ক থেকে বাঁচতে পারে
যদি পচা আমগুলোকে চিনে বার করা যায়
ওগুলোই যত নষ্টের কারণ।।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem