ওদের ঠিকানা নেই Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

ওদের ঠিকানা নেই

আন্সারুল্লা বাংলা টিম (ABT)
ঢাকা শহরের নামী বিশ্ববিদ্যালয়গুলোর
সুরক্ষা বলয় ভেদ করে
একেবারে অন্দরমহলে ঢুকে পড়েছে
ইংরেজী জানা, সোশাল মিডিয়ায় আসক্ত
ছেলেদের সামনে টোপ ফেলছে
একথা হাসিনা সরকার ভালো করে জানে...

ইতিমধ্যে ওরা বড়শিতে গেঁথে নিয়েছে
আইটি, সফ্টওয়্যার, কম্পিউটার সাইন্সের
বেশ কিছু তরুন, মেধাবী, অভিজাত ছাত্রকে
ওদের লক্ষ্য... সোশাল মিডিয়া
আই টির ছেলেদের দিয়ে সেখানে সন্তর্পনে
ওরা মৌলবাদী মতাদর্শ ছড়াচ্ছে
জেহাদ, ঘৃণা, হত্যা ঢোকাচ্ছে মনে প্রাণে।

ওদের অফিস নেই, ডেরা নেই, ঠিকানা নেই
সোশাল মিডিয়াই ওদের ঠিকানা
লক্ষ্য ওদের রক্ত ….
তাই ওদের কাছে পৌঁছানো খুব মুশকিল
ওদের ধরাও বেশ শক্ত
ওরা অটল ওদের লক্ষ্যে
ওরা দিলওয়ার সায়েদীদের পক্ষে।

Friday, July 8, 2016
Topic(s) of this poem: addiction
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success