ছিঃ ছিঃ ছিঃ...লজ্জার কথা
যে দলেরই হোন না কেন,
স্মৃতি ইরানী একজন মহিলা...
তার উপর কেন্দ্রীয় মন্ত্রী
তাকে নিয়ে এ কি ধরনের মন্তব্য!
কংগ্রেসের নিরুপম সোম
তাকে 'ঠুমকা' নাচতে বললেন
নীলামনি সেন ডেকা বললেন
'মোদীর দ্বিতীয় স্ত্রী'
শরদ যাদব বললেন
'আমি জানি আপনি কি'
আলি আনোয়ার বললেন
'ওকে টেক্সটাইল মন্ত্রক দেওয়া হয়েছে
শরীর ঢাকার জন্য' ।
একজন মহিলা ক্যাবিনেট মন্ত্রীর প্রতি
কি সুন্দর মন্তব্য!
বলতে পারেন,
নির্ভয়া কান্ডের রাম সিং-এর সঙ্গে
এদের কোন পার্থক্য আছে কি?
একই মানসিকতা....
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem