কাশ্মীর অশান্ত
মাঝে মাঝেই পাকিস্তান উস্কানি দেয়
কাশ্মীর দাউ দাউ করে জ্বলে উঠে
ভারতীয় সেনা বুক দিয়ে আগলায়।
কদিন আগে সেনা যেমনই
এক উগ্রবাদীকে এনকাউন্টারে মারলো
সেনার উপর পাথর বৃষ্টি শুরু হলো
পুরো কাশ্মীরে আগুন লাগালো।
অথচ সবার মুখে কুলুপ
পূর্বতন সরকারের বাঘা বাঘা নেতারা চুপ
দিল্লীর সাহসী মুখ্যমন্ত্রী চুপ
গেরুয়া মুক্ত ভারতের স্বপ্ন দেখা মানুষেরা চুপ।
এন ডি টিভি চুপ, এভিপি চুপ
২৪ ঘন্টা চুপ, ইন্ডিয়া টিভি চুপ
সাংবাদিক চুপ, সাহিত্যিক চুপ
সিনেমা নির্মাতা চুপ, অভিনেতা চুপ।
অসিষ্ণুতার ঢাক পেটানো মানুষগুলো চুপ
চোং ফুঁকা নেতারা চুপ
তথাকথিত বুদ্ধিজীবিরা চুপ
তুমি চুপ, আমি চুপ।
ঠিক ভাবে মনে করো দেখো
যখনই দিল্লীতে পদ্মফুল প্রস্ফুটিত হয়
উগ্রবাদ জোর ধরে
কাশ্মীর অশান্ত হয়ে উঠে।
উগ্রবাদের সাথে কেন্দ্রীয় রাজনীতির
কোথায় যেন একটা যোগ আছে
রিমোট কন্ট্রোল কার হাতে কে জানে
পুরোটাই যেন বাঘ-বকরী খেলা।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem