অস্তিত্বের কাছে Poem by Soumen Chattopadhyay

অস্তিত্বের কাছে

Rating: 5.0

মুখে তপ্ত সিগারেট, দেখি জোৎস্না রাতের আলোর উড়ে চলা
দেখেছি তোমার ছড়ানো আঙ্গুলগুলি
ফুটে উঠে বনতলে

অস্তিত্বের কাছে ফিরেছি সহসা
একমুঠো নরম শব্দের খোঁজে

ভালোবাসা দিয়ে এই অবেলার অন্ধকার ঢেকে
শুয়েছি গাছের শীতল আঁচলে

ঘাসের কঠিন মাটিবীজ ছুঁয়ে দীর্ঘ অরণ্যের
অবাধ্য ফুলের গন্ধদেশে জেগেছি সে রাত
প্রতিবন্ধকতা পুড়েছে আমার, এই মরমী অপাপবিদ্ধ কুঁঞ্জবনে

ভোর হলে সংহত শিরার ভেতর সে আলো
রোদ্দুরের সমূহ স্মৃতির নরম সংরাগে জাগালো আমাকে
সে দিনের বন্যফুলের পাপড়ি আর
রোদ্রকরোজ্ব্ল বাঁশির করুন ডাক
আজো ছেয়েছে শরীর


তুমি অস্তিত্বের অন্তরে রয়েছো
কবিতার শব্দের মতন
জোৎস্নার অরণ্যে- নদীজলে
আমার প্রাচীন প্রকৃতি ভেসেছে
ঘরে ফেরার গানের সুরে

তপ্ত সিগারেট মুখে চেয়ে থেকেছি তোমার মুখে
দুঃখ বিনিময়ের দুর্দিনে
তোমার ক্ষমার আগুনে পুড়েছে সকল বিষাদ...

অস্তিত্বের কাছে
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 20 March 2020

তুমি অস্তিত্বের অন্তরে রয়েছো কবিতার শব্দের মতন......//// অসাধারণ প্রকাশ যেখানে অংকিত হয়েছে জীবনের প্রগাঢ় রস আর অনুভূতির অনুকাব্য

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success