অষ্টাদশী দুল Poem by Aniket Das

অষ্টাদশী দুল

তোমার শরীরে ছিল বৃষ্টি বৃষ্টি গন্ধ....
আমি আকাশ দেখি মেঘ দেখি
আমি নদী দেখি সমুদ্র দেখি
অথচ কোথাও আর বৃষ্টির গন্ধ নেই,
পড়ে আছে কেবল
একটা টেবিল,
একটা গ্লাস, অ্যালকোহল মেশানো
বৃষ্টির গন্ধ আর বিচ্ছেদের নদী....।
তোমার শরীরে ছিল আঁধার আঁধার গন্ধ
আমি সন্ধ্যে দেখি রাত্রি দেখি
আমি চোখ বুজে স্বপ্ন দেখি
অথচ কোথাও আঁধার গন্ধ নেই, পড়ে আছে কেবল
একটা টেবিল আর টেবিলের নীচে
ড্রয়ারের ভিতর আঁধার ভর্তী পৌষমেলা
আর মেলায় বসেছে অষ্টাদশী দুল....।।
#বান্ধবীসুখ

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success