রাধা Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

রাধা

প্রেমের ক্ষেত্রে রাধা-কৃষ্ণ জগৎ বিখ্যাত
সম্পর্কে মামী-ভাগ্নে
তাদের লীলার কথা কে না জানে
বৈষ্ণব কবিরা বিশদে লিখে গেছেন
তাদের নিষ্কাম প্রেমের কথা
পদাবলীতে তাঁদের বর্ননা পড়লে মনে হয়
তাঁরা লুকিয়ে লুকিয়ে
জানালা দিয়ে
রাধাকৃষ্ণের বৃন্দাবন লীলা
স্বচক্ষে দেখেছিলেন
এবং ছন্দ ও অলংকারে রসিয়ে রসিয়ে
হুবুহু সে কথাই লিখেছেন।

আমিও একটা লীলা দেখেছিলাম
তারও নাম রাধা,
বয়স প্রায় বিয়াল্লিশ, পড়শী
তার সখার বয়স ঠিক উল্টো... চব্বিশ বছর
রাধা আমার পায়ে ধরে কেঁদেছিল
অনুরোধ করেছিল
তাদের সকাম লীলা গোপন রাখতে
কৃষ্ণ তার অস্থি মজ্জায়,
সখাকে সে ছাড়তে পারবে না
দেখেছিলাম এ রাধা ভিন্ন
জ্বলে উঠেছে কর্পূরের মতো
তরতাজা প্রেমিকের ছোঁয়ায় ।


অসিত কুমার সান্যাল
১৮-১১-২০১৪

রাধা
Friday, November 18, 2016
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success