মা Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

মা

লোকে বলে তোর মা হোটেলে যায়,
বিধর্মী পুরুযের সাথে রাত্রি বাস করে,
লজ্জায় আমার মাথা নত হয়ে আসে,
আমি মেয়ে, মায়ের নিন্দা শুনি কিভাবে?
স্বামীরও একই কথা, তোমার মা নষ্টা,
ঠাকুমা বলে, বৌমা বেয়ান-বাড়ী যায়
দু-তিন দিন করে থেকে আসে,
আমি বলি কিভাবে?
মা তো দুবছরে একবারও আসেনি ।
তবে কি বাবা মদ খায় মায়েরই কারনে?

আমি শিক্ষক ঘরনী, সংসকৃতের ছাত্রী
ফলাও করে বড়াই করি হিন্দু সংস্কৃতির
অথচ আমার বাবা মাতাল,
মা ব্যাভিচারিনী । হায়রে অদৃষ্ট.........
ঘেন্না আমার সমস্ত শরীরকে অবশ করে,
লজ্জা ঘুন পোকার মতো
কুঁড়ে কুঁড়ে খায় আমার অন্তর আত্মাকে,
মনে হয় ডুকরে ডুকরে কাঁদি......
মাথা কুটি দেয়ালের গায়ে
খঞ্জর বিধিয়ে দিই বুকে,
লহমায় শেষ করে ফেলি
আমার অতীত-বর্তমান্-ভবিষ্যত
কিন্তু পারি না,
সন্তানের মুখের দিকে চেয়ে ।

মা, আমিও তো তোমার সন্তান্.......
ছিঃ, আমার ভাবতেও লজ্জা লাগে,
মায়ের চরিত্র যদি এমনই কলুষিত হয়,
কে সম্মান জানাবে মা-জাতিকে?

মায়ের গায়ে থুতু দেবে লোকে ।

Friday, November 18, 2016
Topic(s) of this poem: mother
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success