আমি ইতিহাসের ছাত্র নই
কিন্তু ইতিহাস পড়তে ভালোবাসি
আমি বিবর্তনের ইতিহাস পড়ি
পড়ি পৃথিবীর রাজনৈতিক ইতিহাস
সামাজিক ইতিহাস আমার খুবই প্রিয়
সংস্কৃতির ইতিহাস তারও চেয়ে বেশি
সব ইতিহাস গুলো একই পথে ধায়
শক্তি, সত্তা আর ক্ষমতার লড়াই ।
কেউ বলে আকবর ছিল ভালো বাদশা
ঔরঙ্গজেব সবচেয়ে বাজে
আমি বলি ভূল কথা
ধোপে টেকে না যে
রাজপুত ছিল তখনকার শক্তিশালী জাতি
আকবর তাই তাদের সাথে দোস্তি করেছিল
তাদের মেয়েকে বিয়ে করে
তাদের নিষ্কৃয় করেছিল
মসনদ শক্ত করতে
ঔরঙ্গজেব নিয়েছিল অন্য নীতি
হিন্দু মুসলমানকে লড়িয়ে দিয়েছিল নিজেদের মধেয
ডিভাইড এন্ড রুল
দুজনেরই উদ্দেশয ছিল এক
মসনদ কায়েম রাখা ।
ইংরাজ শাসনেরও বুনিয়াদ ছিল
ডিভাইড এন্ড রুল
মদ আর সিগারেট খাওয়াও শিখিয়েছিল ইংরাজ
কোলকাতায় খুলেছিল পর্থম পানশালা
বোর্ড লাগিয়েছিল
মাগনা খাও, ফুর্তি করো
পর্থমে লোক ভয় পেত
এক বছরের মধেয লম্বা লাইন লেগেছিল
ক্লাইভ ভাইসরয়কে লিখেছিল,
বাঙালীর মেরুদন্ডে একটা ফুটো করতে পেরেছি ।
একটা নয়....
ধীরে ধীরে অনেক ফুটো করেছিল ইংরাজ ।
এখন ফুটো করছে দেশীয় নেতা...
কালো ইংরাজ
বাঙালীর মেরুদন্ড বেঁকে গেছে অনেকদিন
এখন অপেক্ষা শুধু ভেঙে পড়ার ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem