বাক যুদ্ধ...মল্ল যুদ্ধ...গেরিলা যুদ্ধ...
ট্যান্ক্, মর্টার্, শরনার্থী...দেখেছি সবই,
শুনেছি বাষট্টি আর পঁয়ষট্টির করুন কাহিনী
হৃদয়ে গাঁথা আছে একাত্তরের ছবি ।
কারগিলের যুদ্ধ দেখলাম দুদিন আগে
এখন চলছে প্রকসি যুদ্ধ - চুপিসারে,
সেই যে আদিম কালে যুদ্ধ শুরু হয়েছিল
আজও চলছে তা সমানতালে, নতুন কলেবরে ।
নিউক্লিয়ার আটাক, বয়োলজিক্যাল আটাক
কেমিক্যাল আটাক - কত আটাক আরো,
একটাই লক্ষ্য.... সম্পদ দখল
মানুষ মারো, উজাড় করো ।
তৈরী করো আনকোরা নতুন ভাইরাস, ব্যাকটেরিয়া
ছেড়ে দাও কৌশলে জলে, স্হলে, আশমানে,
ভেঙে দাও মানুষের আস্থা, মনোবল
শবের মিছিল চলুক কবরে শ্মশানে ।
প্রক্সি যুদ্ধ - যুদ্ধের নয়া রূপ, আছে হিংসা, তান্ডব, ভয়
আছে ছল, আছে বল, আছে নানা কৌশল
এ যুদ্ধ মানুষকে অকেজো করার, ধ্বংসের যুদ্ধ নয়
এটা আতঙ্কিত করার যুদ্ধ, নিঃস্ব করার কল ।
যুদ্ধাস্ত্রের কেমিক্যাল... সার হয়ে পড়ছে জমিতে
ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকছে জলে, খাবারে, বাতাসে,
বাড়ছে হাসপাতালের লাইন, মানুষের উত্কন্ঠা
ওষুধে লুটছে আয়ের সিকিভাগ - প্রকাশ্যে ।
খাবার, সার আর ওষুধ কোম্পানি একজোট
লক্ষ্য - জমি নষ্ট কর, অসুখ সৃষ্টি কর, অর্থ কামাও
মন্ত্রী, আমলা, ডাক্তার, পুলিশ সব একপেট
বলছে ঘোলা জলে মাছ ধরো, ধন সম্পদ বাড়াও ।
জমিতে কেমিক্যাল আটাক, জলে বায়োলজিক্যাল আটাক
দেশ নিয়ে কারো মাথা ব্যথা নেই
সাইবার আটাক হচ্ছে যখন তখন
নিউক্লিয়ার বোমের চিন্তা তো আছেই ।
দেওয়ালে সবার পিঠ ঠেকে গেছে
ভাঁড়াড়ে লেগেছে তালা,
তোমার আমার সকলেরই আজ
জবাব দেবার পালা ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem