কোথাও নিরাপত্তা আছে কি? Poem by Rhymer Rhymer

কোথাও নিরাপত্তা আছে কি?

ঘর থেকে বের হলেই
ঝুলে থাকা বিদ্যুতের তার
খুঁটির সাথে শত শত অন্যান্য নেট
খুঁটিগুলোর ই গ্যারান্টি কি?

গাড়ীতে উঠবেন
কে চালাবে
সে কি ফিট চালক
গ্যারান্টি নেই

অফিসে যাবেন
বসগুলো কি মানবিক
শুধু তেল্বাজি

খাবার কিনে খাবেন
কি খাবেন
কোথায় তৈরি
কতোটা ভেজাল আছে

রাস্তা পার হবেন
উল্টা দিক থেকে
মোটর সাইকেল এসে
ধাক্কা দিয়ে আপনাকে ফেলে দিবে
প্রতিবাদ করলে মার খাবেন

বিভিন্ন সার্ভিসের ভুতুরে বিল
আচ্ছা আমি কোথায় নিরাপদ
আমি কোন স্বাধীন দেশে বাস করি

Sunday, September 22, 2019
Topic(s) of this poem: freedom,sad
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success