জেমস গাওয়ারের সমাধিলিপি Poem by SRIRANJI ARATISANKAR

জেমস গাওয়ারের সমাধিলিপি

Rating: 5.0

ঘীরূনুং মুষ ছুষ
ঘীরূনুং মুষ ঘীরীষ । (রঁভঁঁৎ উপজাতিদের ভাষা ।)

Carmen est domi,
Quod carmen est tumulus.


ল্যাটিন অনুবাদ: জেমস গাওয়ার)


The poem is my home,
That poem is my tomb.


ইংরাজি অনুবাদ: শ্রীরঞ্জি আরতিশঙ্কর



যে কবিতা আমার ঘর,
সেই কবিতাই আমার কবর ।

বাংলা অনুবাদ : শ্রীরঞ্জি আরতিশঙ্কর


কে এই জেমস গাওয়ার? নটবর ঘোষাল বলেন ইনি কেন্টের মানুষ ছিলেন । জন্ম ১৩৮৬ খ্রীস্টাব্দের ৫ই মে । মৃত্যু ১৪২৭ খ্রীস্টাব্দের ২৭ জুলাই । আর জানা গেছে ইনি ল্যাটিন ও হিব্রু ভাষার কবিতা লিখতেন । নটবর ঘোষালের পরিচয়টাও সকলের জানা দরকার । ইনি আমাদের ন্যাড়া মুদি লেনে একটা ভাড়া বাড়িতে থাকতেন । সে প্রায় চল্লিশ-পঁয়তাল্লিশ বছর আগের কথা । উনি ছিলেন অধ্যাপক, কী যে ওনার পড়ানোর বিষয় ছিল কেউ জানে না । কারণ সব বিষয়েই ছিল অগাধ পাণ্ডিত্য । সারা পৃথিবীর প্রায় ৩০-৩৫ টি বিশ্ব-বিদ্যালয়ে আমন্ত্রিত অধ্যাপকের কাজ করেছেন । ২১টি ভারতীয় ভাষা ও ১৭টি বিদেশী ভাষা মাতৃ-ভাষার মতো বলতে লিখতে ও পড়তে পারতেন । সারা পৃথিবীর ১২১ টি দেশে ও প্রশান্ত মহসাগরের প্রায় আড়াই হাজার দ্বীপে ওনার পায়ের ধুলো পড়েছে । জাভা থেকে প্রায় চার হাজার নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে এক দ্বীপে বেড়ানোর সময় উনি জেমস গাওয়ারের সমাধি ফলক আবিষ্কার করেন । জন-মানবহীন দ্বীপে সমাধিফলকের নীচে একটি ডাইরিও পান । কিন্তু ডাইরির সমস্ত লেখা উদ্ধার করতে পারেন নি । তবে বুঝতে পেরেছিলেন ওই ডাইরি মূলত জেমস গাওয়ারের দিনলিপি ও ল্যাটিন, হিব্রু ও রঁভঁঁৎ ভাষায় লেখা কবিতার সংকলন । নটবর দাদু কিছু কবিতা অনুবাদ করে ছিলেন । আজ জেমস গাওয়ারের সমাধিলিপিটি প্রকাশ করলাম
নটবর দাদু বলেছিলেন 'দ্যাখ, কবিতা অনেকের ঘর হতেই পারে । মানে কবিতা হল আশ্রয় কিন্তু কবিতা কবর হয় কী করে? এই অজ্ঞজনেরও মাথায় কিছুই ঢোকেনি । সুধী পাঠক-পাঠিকারা এ বিষয়ে আলোক-পাত করলে এই আকাটের একটা জিজ্ঞাসার অন্তত সমাধান হয় ।

Tuesday, August 23, 2016
Topic(s) of this poem: poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success