ছন্দপতন Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

ছন্দপতন

মনের মধ্যে একটা সৌধ নির্মান করেছিলাম
যেমন আর সকলে করে
হঠাৎ একদিন তাতে ফাটল ধরল
তারপর হুড়মুড় করে আছড়ে পড়ল
শক্ত মাটির 'পরে
সবকিছু ধূলিসাৎ হয়ে গেল
কোন শব্দ হলো না
কেউ জানতেও পারলো না
মনের মধ্যেই রয়ে গেল তার ধ্বংসাবশেষ
কেউ সাক্ষীও রইলো না
শুধু চোখ ফেটে দুফোঁটা জল পড়েছিল
ও কিছু না....
চুপিসাড়ে মুছে ফেলেছি।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success