মা আর বৌয়ের মধ্যে পার্থক্য কোথায়
এটা জানতে একটা গোটা জীবন লেগে গেল
জীবনের সায়াহ্নে এসে বুঝলাম
মা আর বৌ... জীবনে দুজনেরই গুরুত্ব অপরিসীম
একজন আমাকে এই জগতে নিয়ে এলো
আর একজন আমাকেই তার জগৎ বানালো
একজন আমাকে কৃতি বানাতে
তার জীবন উৎসর্গ করলো
আর একজন আমার কৃতিত্ব বজায় রাখতে
নিজেকে উজাড় করে দিল
মাকে আমি সারা জীবন শ্রদ্ধা করেছি
কিন্তু বৌকে তার প্রাপ্য সন্মান দিতে পারিনি
সে আজও এই আশায় বুক বেঁধে আছে
একদিন সে স্ত্রীর প্রকৃত মর্যাদা পাবেই
সেদিন সারা পৃথিবীকে সে উদাত্ত কন্ঠে বলবে
আমি শুধু বাবার আদরের রাজকণ্যা নই গো
স্বামীরও ভালোবাসার একছত্র সাম্রাজ্ঞী ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem