বন্ধু পেলাম না Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

বন্ধু পেলাম না

আমার একজন বন্ধু হলো
কদিন পরেই বুঝলাম সে মহা স্বার্থপর
তাকে ত্যাগ করলাম
আর একজন বন্ধু হলো
সে বড্ড মেয়ে পাঁচালি, ঝগড়ুটে
তাকেও যথারীতি বাদ দিলাম।
আরও এক বন্ধুর দেখা পেলাম
দুচার দিনেই বুঝলাম
সে খুব লোভী, অর্থ পিশাচ
তাকেও বাদ দিতে হলো
এমনি করে কত বন্ধুরই না আগমণ ঘটলো
কিন্তু সকলেই এলো আর গেলো।
কেউ হাড় কিপটে, কেউ নেতা
কেউ বা মেয়েবাজ
কেউ চোর, কেউ ছ্যাঁচ্চোড়
কেউ বা আবার ধাপ্পাবাজ।
বন্ধুত্ব কারো সাথেই হলো না
করতে পারলাম না
একাই রয়ে গেলাম সারাটা জীবন
মনের মত বন্ধুই পেলাম না।

Tuesday, September 20, 2016
Topic(s) of this poem: friend
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success