চাচার নাম অভি
সে বলে আমায় কবি।
দশমীর বিষন্ন রাতে
বলল, দেখা করব প্রাতেঃ।
চায় তার নতুন ছড়া
বলল, চোখটি করে কড়া।
আমি বললাম, 'হবে না'
সে বলল, 'ছাড়ব না'।
আমি পড়লাম ফাঁসে
রাতপরীরা মুচকি হাঁসে।
আমার চোখে নেই ঘুম
কল্পনা ছুটছে ঝুমঝুম।
কী করি এ আঁধারে
মস্তিষ্কে আজ কাদারে।
শেষে কলম নিলাম হাতে
শব্দ এল তারই সাথে।
রাতের সেই চাওয়া
সকালে হবেই পাওয়া।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem