আর্শিনগর Poem by RAJAT GHOSH

আর্শিনগর

আলতো আবছা আলো আর আর্শিনগর
বুকে নামে রাত্রি আর প্রশান্ত মহাসাগর,
হাসিয়া সারস দুঃখীমাখা ডানা মেলে চায়
না জানি কত পথ পরে পথিক বিশ্রাম পায়!

মহানগরীর চোরাস্রোতে ওরা বুঝি বেদুইন
চৌরাস্তা আর বড়বাজার বুকে ওরা পেঙ্গুইন,
শীতের দেশে ওদের ইগলু ফুটপাথেতে বোনে
নিঃশব্দ আর্শিনগর চুপিচুপি কি ওদের কথা শোনে?

একদিন হয়তো আর্শিনগরে নামবে বিষাদমাখা
বহুমুখে হবে দেখা শেষবার, হবে না বোধহয় কথকথা,
নীরবে দাঁড়িয়ে শহরখানা বুঝি হাসবে একবার চেয়ে
বোবাময় দিনে আলোর দেশে দাঁড়িয়ে এ কোন মেয়ে?

আলো আঁধারের আর্শিনগরে অন্তহীন অনাচার
কে লেখে লুকোনো এ জগতের মিথ্যা লোকাচার?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success