একান্ত Poem by Dipro Azad

একান্ত

শুষ্ক ছাঁটা চুলের মাঝে আঙ্গুল
পুরোনো চেয়ারে ঠেকানো পিঠ,
টেবিলের 'পর অগোছালো প্রিয় বই
আলনায় ছোলানো শার্ট,
বিছানায় ঠেসা বালিশ
ফ্লোরে কলেজ ব্যাগ
রুমের দরজা বন্ধ
ফাঁকা জানালায় রাতের মেঘ।

নেই কোনো নোট, বা জানা মোটিভ
রঙিন দিনে কেন অাঁধার ঘনিয়ে আসে,
হাজারো স্বপ্নেরা চুপ হয়ে
উবে যাবে বাতাসে,
হাহাকার ভরে দিক সবার ফুসফুস
দু'চোখ যাক জলে নিভে;
সময়ের সিঁড়িতে দু'ধাপ উঠে
ভুলে যাবো অতীত যুদ্ধ,
প্রৌঢ় পালক ঢেকে দিবে সব-
ঢেকে যাবে, স্বপ্ন-বিভোর বালক।

Monday, June 11, 2018
Topic(s) of this poem: frustration
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success