চলো একবার ঘুরে আসি আন্টার্কটিকা থেকে
যেখানে রয়েছে শুভ্র পাহাড়
অসীম হিমবাহ,
সক্রীয় আগ্নেয়গিরি
আর ত্রাসোদ্দীপক প্রাকৃতিক দৃশ্য।
বিশাল কায়া ঐ শ্বেত মহাদেশের
আয়তন চৌদ্দ মিলিয়ন কিমি'র মতো
পৃথিবীর মোট ভূখন্ডের নয় শতাংশ।
শুষ্কতম ঐ মহাদেশ
আটানব্বই ভাগই আবৃত শুভ্র বরফে
কোথাও কোথাও চার হাজার মিটার পুরু
প্রতি বছরই তাতে যোগ হচ্ছে
আরও পনের সেন্টিমিটার।
পৃথিবীর আটত্রিশ ভাগ মিষ্টি জল
জমা আছে ঐ বরফের বুকে
তা গলতে শুরু করলে...
তলিয়ে যাবে পৃথিবীর সব বড় বড় শহর
সামুদ্রিক জলস্তর লাফ দিয়ে উঠবে
পঞ্চাশ থেকে ষাট মিটার উপরে।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem