তুমি কি জানো?
আন্টার্কটিকার আর এক নাম বরফের মরুভূমি!
সারা বছর সেখানে চলে তুষার ঝড়
গড়ে দু'শো মাইল বেগে,
পূর্ব আর পশ্চিমের বিশাল ফারাক?
পূর্বদিক উচ্চতম - অধিক ঠান্ডা
পশ্চিমে হয় তুষারপাত... পূর্বে হয় না
পূর্বে ঝরে পড়ে সূক্ষ্ম সূক্ষ্ম বরফের ক্রিস্টাল
ঝকঝকে নীল আকাশ থেকে... ধূলিকনার মতো,
যার নাম ডায়মন্ড ডাস্ট।
সমুদ্রতীরে হয় ঝমঝম বৃষ্টি.... ভিতরে হয় না,
আগষ্ট মাস সাদা মহাদেশের শীতকাল
তাপমাত্রা নেমে আসে মাইনাস সত্তর ডিগ্রি সেন্টিগ্রেটে
গ্রীষ্ম আসে ডিসেম্বর-জানুয়ারী'তে।
তাপমান উঠে অধিকতম দুই ডিগ্রিতে
সূর্য তখন কিরন দেয় চব্বিশ ঘন্টা
ঘোরে দিগন্ত রেখার চারিধারে
আপন গতিতে...
অস্ত যায় না।
সূর্য ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে,
নেই সকাল, নেই সন্ধ্যা, নেই রাত্রি,
শুধু আলো আর আলো
মনে হয় আন্টার্কটিকা যেন
একটা আলোর দেশ।
বাদ সাধে শুধু তুষার ঝড়
এই আছে, এই নেই
বলে দেবার মানুষ নেই।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem