আন্টার্কটিকা (তিন) Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

আন্টার্কটিকা (তিন)

তোমার জেনে রাখা ভালো
আন্টার্কটিকা এখন পৃথিবীর
সবচেয়ে বড় ক্লাসরুম ও ল্যাবরেটরী
একশো পঁয়ষট্টি'র বেশি অভিযান হয়েছে
ঐ সাদা মহাদেশকে জানতে,
বাইশটা দেশ সেখানে তৈরী করেছে তেতাল্লিশটি পাকা পোক্ত রিসার্চ ষ্টেশন
সামার ষ্টেশন রয়েছে কুড়ি'টিরও বেশি
আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মানী সহ
প্রায় ত্রিশটি দেশের পতাকা উড়ছে
ঐ বাসযোগ্যহীন ভূমিতে পতপত করে,
মাল্টি ষ্টেশন রয়েছে ন'টি দেশের
ভারত ঐ নবরত্নের একটি
স্কিমাচার ওয়েসিসে রয়েছে 'মৈত্রেয়ী',
রাশিয়ার 'জারভসকায়া'র ঠিক পাশে,
'ভারতী' রয়েছে লারসম্যান হিল-এ,
কুইনস্ মড ল্যান্ড-এ রয়েছে 'গঙ্গোত্রী'
'গঙ্গোত্রী' ভারতের প্রথম রিসার্চ সেন্টার
তৈরী হয়েছিল ১৯৮৩ সালে
বরফে চাপা পড়েছিল ছ'বছর কাজ করার পর
অহল্যার মতো সে উদ্ধার হয়েছে
এখন তা ভারতের ট্রানজিট ষ্টেশন।
মৈত্রেয়ী ব্যস্ত নতুন নতুন খোঁজে
বায়ুমন্ডল, পৃথ্বীতল, রসায়ন, জীববিজ্ঞান
আর চিকিৎসাবিজ্ঞান তার বিষয়।
ভারতী এক অত্যাধুনিক রিসার্চ ষ্টেশন
মৈত্রেয়ী'র সাথে সই পাতিয়েছে
এই ক'দিন আগে।

Sunday, March 5, 2017
Topic(s) of this poem: journey
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success