মেঘ তুমি কার Poem by RAJAT GHOSH

মেঘ তুমি কার

মেঘ তুমি কার?

ভেসে চলা পথিক আমি ওই আকাশে
আর ওই উঁচু তমালের সাথী পল্লবে,
নীচে নামা টুপটাপ কম্পন তরঙ্গে
মিলে যাবার বাসনা মৃত্তিকা অরণ্যে,
আমি বুঝি নিশ্চয়ই মৃত্তিকার প্রেমীজন
কত শত কথাগুলো বুঝি আমার পণ।

মেঘ তুমি কার?

ওই মরুভূমিতে আমি বুঝি এক মেঘনাদ
রাঙা রমণীর কলসিতে নেই আমার স্বাদ,
ওই মরুভূমির কাঁটা ক্যাকটাস বুঝি বলে
এত দূরে যাও কেন নীল আকাশের ছলে?
আমি তার অতীত মাখা সুখের অবকাশ
ক্যাকটাসে আজও জমে পুরনো বিকাশ।

মেঘ তুমি কার?

আমার গলা ধরে আলো হিরোসিমার কালো রঙে
আমাজনের নিঃশ্বাসে আমি সেজেছে কত সঙে,
আমি তাই আজও ভাবি কোথায় আমার দেশ
আমার দেশে ভেসে বেড়ানোর নেইকো বুঝি শেষ?
আমার আনন্দে ভেসে চলি শরতের নীলাকাশে,
দুঃখ হলে কেঁদে ফেলে যায় বর্ষণ মুখর দেশে।
আমার আমি কবির দেশে কত কল্পনায়
লিখে রেখে যায় কত সংজ্ঞা কত জল্পনায়।

মেঘ তুমি কার?

আমার আত্মা জড়িয়ে নিও তোমার প্রেমের গানে
আমায় তুমি খুঁজে পাবে তোমার হৃদয়ের প্রাণে।

মেঘ তুমি কার
Thursday, September 26, 2019
Topic(s) of this poem: nature
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success