এক চিলতে রং আর একটা তুলি
এ মনের ক্যানভাসে ভালোবাসা গুণী,
সময় পেরিয়ে সময়ের দায় নেই বুঝি
তাইতো তোমায় আজ আনমনে খুঁজি।
ভেবে দেখো ইতিহাস, ভূগোল টা পড়েছ কি?
বিজ্ঞান বলে কিছু আছে বুঝি নাকি?
সবই ম্যাজিক, ম্যাজিকে খুঁজেছি সুখ
তাইতো দেখি তোমার ম্যাজিক টুপিতে মুখ।
ফেলে আসা কত পুরাতন সময়
অবসরের বর্তমানেরে আজও কাঁদায়,
ভাঙা ইশকুল বালি ঘেরা আমবনে
কত কথা কতজনে না জানি শোনে,
সেই অতীত দেশের সবুজ বনলতা
তাইতো খোঁজে আমার হারানো নির্জনতা।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem