দুস্টু মেয়ে Poem by RAJAT GHOSH

দুস্টু মেয়ে

ছোট্ট খুকি খুব দুস্টু সাজে
সে কোমর একলা বাঁধে;

দেখো আমি কোমর বেঁধে
তোমার সাথে যাবো মাঠে
ধানের গোছা মাথায় তুলে নিয়ে
ফিরবো বাড়ি পুকুর পাড়ি দিয়ে।

তুই তো খুকি ছোট্ট সোনা
তোরে এসব মানায় না
তুই যাবি মাঠে ঘাটে
নদীর ধারে, পুকুর পাড়ে,
তোকে কি আর মানায় রে?

দেখো আমি কোমর বেঁধে
তোমার গামছাখানার জেদে
কোদাল নিয়ে ছুটবো যখন মাঠে
সুয্যি তখন যাবে বুঝি পাটে,
তুমি তখন খুঁজবে আমায় নিয়ে বাতি
তেপান্তরের আঁধার মাঠে উঠবে জেগে রাতি।

দুস্টু মেয়ে কই দেখি কি শোনো
এ মেয়ে বাঁধন ভাঙে কেন?
এমনি কেউ করে নাকি খুকি
দুস্টু তোমায় বলবে, জানো তুমি?

আমি তো দুস্টু মেয়ে, জানি তুমি জানো
তবুও ভোরের বেলায় একলা হাটতে দাওনা কেন?
আমার ভাই কেমন দেখো একলা হেটে চলে
তখন তুমি বলো নাতো ও দুস্টু এক ছেলে?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success