অরুণ মাজীর রোমান্টিক উপন্যাস
"এতো রাতে আবার ফোন করলে কেন? "
জানো? ঘুম আসছে না। দু ঘন্টা চেষ্টা করেও ঘুম আসে নি।
"আজ তাহলে, পাকামি করে এসব করতে গেলে কেন? অনুষ্ঠান না করলে, আজ তো তুমি আমাদের এখানেই থাকতে পারতে।"
তা পারতাম। কিন্তু তোমাকে সারপ্রাইজ তো দেওয়া হতো না।
"সারপ্রাইজ দিতে গিয়ে, ঘুমটা তো গেলো।"
শুধু আমারই ঘুম গেলো? তোমার নয়?
"নাহঃ। তুমি ফোন রাখলেই আমি ঘুমিয়ে পড়বো।"
শোনো, এখন আসবো তোমার কাছে?
"এখন? রাত দুটোর সময়? পাগল নাকি তুমি? এতো রাতে এলে, মা কি ভাববে? "
যা ভাবার ভাবুক। কিন্তু ঘুমটা তো হবে। তোমরাও হবে।
"নাহঃ পড়শীদের ঘুম ভাঙবে। তোমাকে এ পাড়ায় সবাই চেনে। একটা কেলেঙ্কারী হবে।"
হোক। আমি আসছি।
"প্লিজ অমল, এমনি করো না। তুমি শোও, আমি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি।"
কিভাবে?
"তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।"
নাহঃ একটু জড়িয়ে ধরো আমায়।
"বেশ ধরলাম। এবার ঘুমোও। "
তবুও ঘুম আসছে না। একটু জোরে চেপে ধরো তুমি।
"বেশ, ধরেছি।"
হলো না। আরও জোরে জড়িয়ে ধরো। এই, একটা কিস করবে? প্লিজ।
বেশ, করলাম।
না একটা নয়। দশটা।
"দশটা? আমার লিপস্টিক উঠে যাবে তো।"
একি! এতো আলতো করে কিস করছো কেন? একটু জোরে পারো না?
"বেশ, এবার কামড়ে দিলাম তোমাকে।"
এই, এবার বুকেও একটু কামড়ে দাও।
"বুকে? কিন্তু তুমি তো জামা পরে।"
দেখো, জামা খুলে ফেললাম।
"বেশ, আমিও তবে কামড়ে দিলাম।"
মাত্র একবার? একুশবার কামড়ে দাও।
"একুশবার? না বাবা, অতবার পারবো না।"
আমার ঘুমও তাহলে হবে না।
"গোল্লায় যাক তোমার ঘুম। ঘুমুতে তোমাকে হবে না।"
তাই নাকি? দেখো মজা তাহলে।
"একি! আমার বুকে হাত দিচ্ছো কেন? "
তোমার বুকটা একটু ছুঁয়েই ঘুমিয়ে পড়বো।
"সত্যি বলছো ঘুমিয়ে পড়বে? অন্য কোন দুষ্টুমি করবে না তো? "
নাহঃ কোন দুষ্টুমি করবো না। কেবল তিনটে কিস করবো। ব্যাস, তারপরই ঘুমিয়ে পড়বো।
"মনে রেখো। শুধু তিনটে কিস।
হ্যাঁ শুধু তিনটে। একটা ঠোঁটে। একটা গলায়। একটা বুকে।
"বুকে কেন? তুমি না, বড় অসভ্য।"
অসভ্য কেন? কেবলমাত্র একটা তো কিস!
"বেশ, কেবলমাত্র একটা।"
একি! আঁচলটা তো তুমি সরাও নি!
"ঊহঃ তুমি না বড় জ্বালাও আমাকে। বেশ আঁচল সরালাম। এবার ঘুমিয়ে পড়ো।"
এখুনি ঘুমিয়ে পড়ছি। প্লিজ, ঠোঁটে আর একটা কিস দাও।
"অমল। প্লিজ! এখন সকাল চারটে বাজে। আমাকে অফিস যেতে হবে।"
তুমি যে বললে, চাকরী ছেড়ে দিচ্ছো তুমি।
"ছেড়ে দিচ্ছি। কিন্তু এখনো ছাড়ি নি।"
তুমিই বলো, তুমি ফোন রেখে দিলে, আমাকে ঘুম পাড়াবে কে?
"জানি না। আমি রাখছি।"
প্লিজ রেখো না। আর একটু কথা বলো।
"না, আরো একটুও কথা নয়। আমি রাখলাম। গুড নাইট। "
দর্পণ ফোনটা কেটে দিলো। ভাবলাম- বেচারাকে ফালতু এতক্ষণ ডিস্টার্ব করলাম আমি। সকালে উঠে ওকে অফিসে যেতে হবে। সারাদিন কাজও করতে হবে।
ভালোবাসা এক অত্যাচার। নিষ্ঠুর অত্যাচার। তাই না?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem