প্রেম বরং
পেয়ারা গাছেই ভালো।
তুমি কি বলো?
নাহঃ মানে
আম গাছেও ভালো।
তবে পেয়ারা গাছে একটু
বেশি বেশি ভালো।
আসলে কি জানো?
পেয়ারা গাছে সবকিছুই ডাঁসা ডাঁসা।
তোমার হাসি খুশি চাহনি
সবই ডাঁসা ডাঁসা।
আর সত্যি কথা বলতে কি
ডাঁসা ব্যাপারটা
আমার বেশ খাসা ডাঁসা লাগে।
তার মানে ভেবো না
তেঁতুল গাছে প্রেম
আমি চাই না।
চাই। আলবৎ চাই।
কাঠবেড়ালীকে ভেংচি কেটে
তেঁতুল গাছের মগডালে চড়ে প্রেম
আমি ভীষণই চাই।
তবে পেয়ারা গাছে প্রেম
একটু বেশি প্রিয় আমার।
তোমার খাসা খাসা ঠোঁটগুলোকে
ডাঁসা ডাঁসা পেয়ারা ভেবে প্রেম
ভীষণই প্রিয় আমার।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem