সৃষ্টি Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

সৃষ্টি

ও আমার দিদি
তুমি গড়ে তুললে একটা দ্বীপ
মা - মাটি - মানুষ
আর ঐ দ্বীপে বেছে বেছে বসালে
কট্টর নারী ও পুরুষ
মা - মাটি - মানুষ
ওরা আওয়াজ তুললো আল্লা আল্লা
এরা বললো হরি হরি
সর্বত্র ছড়িয়ে পড়লো আল্লা আল্লা
হরি হরি
মা - মাটি - মানুষ।
এখানে হলো দুটো দল
ওখানেও হলো দুটো দল
হাজির হলো বাক্যবল বাহুবল
আল্লা আল্লা
হরি হরি
মা - মাটি - মানুষ
ও আমার দিদি
তুমি গড়ে তুললে একটা দ্বীপ
মা - মাটি - মানুষ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success