মৃত্যু Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

মৃত্যু

ঈশ্বরে বিশ্বাস নাও রাখতে পারো
কিন্তু মৃত্যুকে বিশ্বাস করতেই হবে
মৃত্যু জন্মের মতই সত্য
একদিন চুপিসারে সে আসবেই
তোমার আমার.... সবার জীবনে
দাঁড়িয়ে আছো এক সোনালী বিকালে
সূর্য ঢলে পড়ছে অস্তাচলে
আসবেই সে প্রত্যাশিত মূহুর্ত
বেজে উঠবে বাদ্য
আলো আঁধারের সন্ধিক্ষণে।
জানি তুমি ভীত নও
তৈরী থাকবে উপভোগ করতে
সেই দীপ নেভার ক্ষণ
আর জীবনের শেষ নিঃশ্বাসটা
মৃত্যু যার নাম।

Tuesday, April 4, 2017
Topic(s) of this poem: death
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success