যাবো কি যাবো না Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

যাবো কি যাবো না

বিয়াল্লিশ বছর পর গ্রামে ফেরার সুযোগ এসেছে
কিন্তু জানিনা... যাবো কি যাবো না
বাম রাজনীতি বাংলার গ্রামগুলোকে
আমূল বদলে দিয়েছে
আমার গ্রামও তা থেকে বাদ যায় না।
সেদিন মানুষের হাঁড়িতে ভাত থাকতো না ঠিকই
কিন্তু মুখে হাসি ছিল,
মনের গভীরে ভালোবাসা ছিল
আজ পুকুরে জল নেই,
বাগানে গাছ নেই
গাছপাকা ফল নেই,
তাজা মাছ নেই
যুবক যুবতীর চাকরী নেই
কারো মনে শান্তি নেই
আছে শুধু রাজনীতির কচকচানি
ঘাসফুল, লালঝান্ডা, কাটাহাত, পদ্মফুল
হিংসা, প্রতারণা, ল্যাঙ মারামারি, কুমন্ত্রনা
আর রমরমা দু-নম্বরি ব্যবসা
ভাবছি.... ফিরে যাবো কি যাবো না!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success