আমি নীরবতার পূজারী
তারই মাঝে খুঁজে পাই ঈশ্বরের অস্তিত্ব,
নীরবতায় ডুবে যায় ডুবুরীর মতো
খুঁজে চলি দৈব-শক্তি, দৈব-তত্ব।
ডানা মেলে উড়ে চলি নীরবতার আকাশে
পৃথিবীর অজানা সত্যকে খুঁজে পেতে
আমি হৃদয় দিয়ে নীরবতাকে ভালবাসি
খনির সীমাহীন শক্তি তুলে নিতে।
তাই, যেখানেই সুযোগ পাই নীরব থাকি
চোখ, কান, কল্পনাশক্তি না করে শ্লথ
সে আমায় সর্বদা সুরক্ষিত রাখে
তাই নীরবতাই আমার অভিব্যক্তির পথ ।
Silence
I like silence … and find the existence
Of god in it...according to my ideology,
Move inside it like an ocean diver
In search of untold divine energy.
Fly in silence with my imaginary wings
To find unknown truth of this universe,
I love silence from inside of my heart.
As it generates strong limitless powers.
Wherever possible, I maintain silence
With active eyes, ears and imagination,
The silence keeps me always protected
And it's the way of my natural expression.
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem