যেদিন জেনেছি কমিউনিজমে যৌনমিলন
তৃষ্ণায় এক গ্লাস জলের মতো....
স্থান, কাল, পাত্রের বিচার করে না,
সেদিন থেকে ঐ দরজায় আর পা দিইনি,
যেদিন দেখেছি নকশাল নিধনের দৃশ্য
সিদ্ধার্থ রায়ের আমলে
সেদিন থেকে ও ঘাটে আর নাইতে যায়নি,
সেকুলার দেশে ধর্মীয় ধ্বজও ধরতে পারিনি,
তাই ভারত সরকারের চাকর হয়ে
ঘুরে চলেছি এ শহর থেকে সে শহরে
ঊনচল্লিশ বছর ধরে
একটু একটু করে বদলাতে বদলাতে
কখন কিভাবে বাঙালী থেকে ভারতীয় হয়ে গেছি
বুঝতেই পারিনি।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem