আন্টার্কটিকা (চার) Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

আন্টার্কটিকা (চার)

তমি কি জানো আমরা কিভাবে যাবো?
উড়োজাহাজে সোজা বুয়েন্স অ্যরেস....আর্জেন্টিনার রাজধানি,
সেখান থেকে মার্শাল পর্বতমালার ধারে অবস্থিত
পৃথিবীর দক্ষিণতম উপকুল শহর উসুয়ানিয়া'য়।
তারপর বরফ-কাটা জল জাহাজে চড়ে
আন্টার্কটিকা পেনিনসুলা,
সময় লাগবে ষাট ঘন্টা
যাত্রাপথে পাবে রকমারি বিদেশি খাবার,
কম্পিউটার প্রেজেন্টেশন...
দেখবে দক্ষিণমেরু অভিযানের রোমাঞ্চকর ইতিহাস,
আন্টার্কটিকার প্রাকৃতিক বিবরন,
জাহাজের ব্রিজ থেকে রুদ্ধশ্বাসে দেখতে থাকবে
সাদা লিপ্তপদ অ্যালবট্রিস,
লম্বা ডানা ওয়ালা সাদা-কালো পেট্রাল,
ঝাঁক ঝাঁক সি-গালস্
তারপর.....দৈত্যকায় তিমি, ডলফিনের স্বচ্ছন্দ বিচরন,
উষ্ণ ও শীতল জলের আলিঙ্গন,
বারজি বিটস্...ছোট আইসবার্গ,
প্যানকেক....গোল গোল বরফ খন্ড
আর বিশাল বিশাল বরফের টিলা।
ভাসমান নীলাভ টিলাগুলি তোমায় অভ্যর্থনা জানাবে
তুমি তখন আন্টার্কটিক পেনিনসুলার দোর গোড়ায়
তোমার সারা শরীর রোমাঞ্চিত হবে,
অধীর আগ্রহে অপেক্ষা করবে
সাদা মহাদেশে পা ফেলার জন্য।

Tuesday, April 4, 2017
Topic(s) of this poem: sea,snow
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success