আমার পাড়ার ভজহরি জ্যাঠা...
ভাজা বাদাম বিক্রী করেন
খুব গরীব, দুবেলা খাাওয়া জুটে না
ধুতি, জামা আর হাওয়াই পরেন।
রোজ বিকালে বাজার যান
কাঁচা বাদাম কিনতে
প্রতিদিনই তাঁকে দেখি... ইচ্ছা হয়
একটা কথা জানতে।
জ্যাঠা জামা পরেন না, ঘাড়ে থাকে
বাজার যান ধুতি আর গেঞ্জী পরে
একদিন শুধালাম, জামাটা পরোনা কেন
কি লাভ রেখে... ঘাড়ের উপরে?
জ্যাঠা বললেন..বাবারে, জামাটা ছেঁড়া
পরার অযোগ্য, তাই ঘাড়ে রাখি
নইলে লোকে ভাববে, জামা নেই... গরীব
তাই গরমের বাহানায় লজ্জা ঢাকি।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem