প্রিয়ারে কাঁদায়ে ফিরে তুমি এসো না Poem by Arun Maji

প্রিয়ারে কাঁদায়ে ফিরে তুমি এসো না

Rating: 5.0

রাধার আর্তনাদ
- - - - - - -
সই-
আমি কেমনে গাঁথিবো মালা?
পুস্প-বক্ষ বিদীর্ণ করে
আমি কেমনে গাঁথিবো মালা?

সই-
আমি কেমনে গাহিবো গান?
বাঁশির শ্বাস রুদ্ধ করে
আমি কেমনে গাহিবো গান?

সই-
আমি কেমনে নাচিবো নৃত্য?
নূপুর হৃদয়ে আঘাত করে
আমি কেমনে নাচিবো নৃত্য?

প্রেম কারে কয়, সই
প্রেম কারে কয়?
মালা বিনা কি প্রেম হয়, সই
মালা বিনা কি প্রেম হয়?
গীত বিনা কি প্রেম হয়, সই
গীত বিনা কি প্রেম হয়?
নৃত বিনা কি প্রেম হয়, সই
নৃত বিনা কি প্রেম হয়?

সই-
আমি যে দেখিনি তারে।
আমি হৃদয় দিয়েছি যারে-
আমি যে দেখিনি তারে।

সই-
সে-যে ডেকেছে আমারে ।
তার পাগলা বাঁশির সুরে -
সে-যে ডেকেছে আমারে।

প্রেম কারে কয়, সই
প্রেম কারে কয়?
আমার-
এ আনন্দ কেন অশ্রু হয়?
এ উচ্ছ্বাস কেন সঙ্গীত হয়?
এ ক্রন্দন কেন ছন্দ হয়?
এ ব্যথা কেন গাথা হয়?
এ একাকীত্ব কেন কলরব হয়?
এ হৃদের মরণ কেন স্বপ্ন হয়?

সই-
প্রেমের প্লাবনে প্লাবিত আমি-
এ প্লাবনে কেন আসক্তি আমার?
প্রেমের আগুনে দগ্ধ আমি-
এ আগুনে কেন আহুতি আমার?
প্রেমের সমুদ্রে শ্বাস-রুদ্ধ আমি।
এ সমুদ্রে কেন নাউ আমার?

প্রেম কি একেই কয়, সই
প্রেম কি একেই কয়?
- - - - - - - - -

কৃষ্ণের আর্তনাদ
- - - - - - - - -
ওহে বাঁশি
তুমি আর বেজো না।
হুঁ-হুঁ করে
এ হৃদে- আঘাত আর হেনো না।
বাজবেই যদি-
যাওনা তুমি আমার প্রিয়ার গহনে।
বেজো তুমি হুঁ-হুঁ করে
হেনো আঘাত তুমি, প্রিয়ার গহনে।

না বাঁশি, না।
আমার প্রিয়ারে তুমি
আঘাত কখনো হেনো না।
ওহে বাঁশি-
দাও না পাঠিয়ে- সুর তোমার
আমার প্রিয়ার- একাকী গহনে।
আমার ব্যথা বেজে উঠুক
আমার প্রিয়ার, কোমল ম-রমে।

ওহে সুর
তুমি একটু ধীরে যেও ভাই।
পায়ে-পায়ে, সন্তর্পণে যেও ভাই।
আমার প্রিয়ার-
তুমি নিদ্রা ভঙ্গ করো না।
আমার প্রিয়া নিদ্রা কাতর
তার- নিদ্রা ভঙ্গ করো না।

ওহে সুর
তুমি একটু সুরে গেও ভাই।
প্রিয়া আমার সঙ্গীত-প্রিয়
তুমি একটু সুরে গেও ভাই।

ওহে ছন্দ
তুমি-ও যাওনা সুরের সাথে।
প্রিয়া যে আমার বড় নৃত্য-প্রিয়
একটু তালে-তালে, নেচো তার সাথে।

ওহে হৃৎপিন্ড-
থেকো না তুমি লুকিয়ে।
তোমা বিনা আমি, বেঁচে রব বেশ।
তুমিও যাও; থেকোনা তুমি লুকিয়ে।

ওহে হৃৎপিন্ড-
কি করে ফিরবে তুমি?
আমার প্রিয়া যদি বলে -
'যেতে নাহি দেব ' ।
তখন কি করে ফিরবে তুমি?

হে হৃৎপিন্ড, ফিরে তাহলে এসো না।
তোমা বিনা আমি, বেঁচে রব বেশ
কিন্তু প্রিয়ারে কাঁদায়ে, ফিরে তুমি এসো না।

© অরুণ মাজী
Painting: PIERRE AUGUSTE COT (1837 -1883)

প্রিয়ারে কাঁদায়ে ফিরে তুমি এসো না
Wednesday, April 5, 2017
Topic(s) of this poem: love,pain,passion,separation
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success