পুকুরে বান এলে,
বর্ষায় ঝমঝম বৃষ্টি হলে
সমুদ্রের জোয়ারে গূর্ণিমা লাগলে
আমার মন আনন্দে নেচে উঠে.....
যখন ছোট ছিলাম তখনও নাচত
যখন যুবক ছিলাম তখনও নাচত
এখন বুড়ো হয়েছি...
এখনও নাচে
যেদিন এই পৃথিবী থেকে চলে যাবো
হয়ত সেদিনও নাচবে।
এখনও বৃষ্টি হলে আনন্দে বলে উঠি....
‘কচুর পাতায় করমচা, লাগ ঝমাঝম লেগে যা'
কখনও বা বলি...
‘আয় বৃষ্টি ঝেঁপে, ধান দেবো মেপে'
ভূলেই যায়, আমি ষাটে পা দিয়েছি।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem