পরিচয়টা যায় হোক
রং দিয়ে দাও ঢেকে,
মৃত্যুর শেষে হিসেব নিও
লাভটা হলো কিসে;
রঙের খেলা বেসামালে
সাদা বুঝি গেল মুছে,
রংতে বুঝি হাওয়া লেগেছে
জীবন গেল সব ঘুচে;
বিচারকরা খেলছে হোলি
আজ অকালবোধন বুঝি,
বোধনের আগে মাকে বলো
বিদায় তুমি নাও আজই;
মরছে বন্ধু, মরছে ভ্রুন
তাতে রঙের কি,
হোলি খেলে করবে জানি
একটু ছি ছি;
লজ্জা তো ব্যাঙের ছাতা
লজ্জা কারও নেই,
দিনের বেলা গাইলো যেই
করলো ঘেউ ঘেউ;
তাকিয়ে দেখো কুকুর দলের
কেমন সততা,
শিখবে নাকি তাদের কাছে
একটু সহমর্মিতা;
সভ্য মানুষ বনে থাকো
মানুষ হলে ফিরে এসো।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem