হিসাব Poem by RAJAT GHOSH

হিসাব

মেঠো পথ সবুজ বন আর কলতানে
কত পাখি গেয়ে ছিলো গান এই মনে,
আজ যদি তুমি দেখো শুধুই মরীচিকা
জীবনে নেমেছে বটে তৃষ্ণার বিভীষিকা।

আমি তুমি অসহায়, ধরাধাম বুঝি হাসে
রক্ত নদীর বালিয়াড়ি মৃতুস্তূপ ঢাকে লাশে,
হাসছে বিশ্ব আর কত শত মানুষের দল
উলঙ্গ নারী নিভৃতে শুকায় চোখের জল।

যুদ্ধের জিগিরে তুমি দেখেছো ক্ষুধার হাহাকার
কত শত কোটি খরচে জন্ম নিলো এত বেকার,
রণংদেহী দেশের পিতারা দিচ্ছে বুঝি ডাক
সন্তান মরুক ক্ষতি কি, পরিবার বেঁচে থাক।

বাঁচতে বাঁচতে কোনদিন গেছি আমরা মরে
হিসাব মিলিয়েও তুমি পাবে না হিসাব ঘুরে।

Wednesday, November 13, 2019
Topic(s) of this poem: war
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success