আমি ওকে চিনি Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

আমি ওকে চিনি

আমি কবি নই
কিন্তু কবিতা আমায় দেখা দেয়
বলে..... আমি সরস্বতীর মেয়ে
চিনলেও চিনতে পারিস
ভালো করে দেখ তো দেখি
আপাদমস্তক
আমার দিকে চেয়ে ।
আমি ওকে চিনি
ওকে দেখি সকালে বিকালে
যত্র তত্র
হাটে, মাঠে, ঘাটে, গোধুলি আকাশে
পাহাড়ি ঝরণার কলতানে
কখনো বা ডিঙ্গি হয়ে গঙ্গা-পদ্মায় ভাসে।
আমি দেখি
কিন্তু কাউকে দেখাতে পারি না
থেকেও না থাকা, দেখেও না দেখা
ওরে, তুই একবার ধরা দিবি?
বেশি কিছু নয়...
সাদা কাগজে তোকে তুলে ধরব
ব্যস! ... তারপরই আমি কবি।

Sunday, April 16, 2017
Topic(s) of this poem: poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success