ইতিহাস হয়েছে সময়
ভূগোল টা আজ ভুলিনি,
পাতাঝরা সেই পুকুর পাড়ে
মন আজও বুঝি ভোলেনি।
আবছা রাস্তা রাতের আলোয়
লাম্প পোস্টগুলো নিদ্রাহীন,
কত পথ হেঁটে চলেছে নবীন
রাস্তার ধুলো আজও অমলিন।
রাস্তার বাঁকে চেয়ে দেখো
কত লজ্জাবতী দাঁড়িয়ে নীরবে,
কত মেহগনি কত শাল পলাশ আজও
যায়নি সভ্যতা প্রেমের আবেগ ছাড়িয়ে।
সবই ইতিহাস তবু ছাড়েনি হারানো ধুলো
মাটির টানে একনিমিষে মন হয়নি নুলো,
কত প্রেম, কত পড়া, কত কড়াকড়ি
এত ভালোলাগার মনে পড়লো বুঝি বেড়ি।
একদিন শেষ হলো অসীম সে সময়
হাসিমাখা মুখগুলো বর্তমানেরে বুঝি কাঁদায়,
চলতে চলতে পথে ইতিহাসের সে পাতা
চোখ দিয়ে এঁকে দিলো বিষাদের ব্যাথা।
এই দুরন্ত গতিপথে কত দুর্বার ওঠা নামা
শেষ বিস্ফোরণে ব্রহ্মান্ড হলো ধূলিকণা,
তবুও কি এক অমোঘ মহাকর্ষ টানের ভাঁজে
সেই ইতিহাসের কেন্দ্রপ্রেমে কত কক্ষপথ কাঁদে।
একদিন হয়তো হবে দেখা ওই ইতিহাসে
রাতের লাম্প পোস্টগুলোর একলা ওপাশে।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem