এতো পশু পাখির কান্না
এতো নারী শিশুর আকাশ ফাটানো আর্তনাদ
এতো তরতাজা তরুণীর তাজা রক্তের প্রবাহ
তবুও তুমি কতো নিস্পৃহ, হে বঙ্গজননী!
মানুষের হুঁশ আঁধারে ঢেকে যায়
সৎ চরিত্রের একাকীত্ব অবসাদে ঢেকে যায়
প্রতিবাদের কণ্ঠে, ঘুন-মরচে ধরে যায়
বাঁশির সুর, রক্তে রেঙে রাঙা হয়ে যায়
কি নিস্পৃহ, কি সাংঘাতিক নিস্পৃহ
তবুও তুমি, হে বঙ্গজননী!
লোভ-ক্ষমতার চেয়ে বড় মাদক
আর কিছুই নেই।
বুড়ো হয়ে মরতে গেলো যে মানুষ
তাকেও, টাকা বা ক্ষমতার মাদক দাও;
দেখো- সেও কেমন তাতে বুঁদ হয়ে যায়!
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem