আজকে হোলি Poem by RAJAT GHOSH

আজকে হোলি

পড়ন্ত বিকালের ডুবন্ত পশ্চিমে, নীল মেঘের দেশে,
হলুদ কুসুম রবির লাল রঙে, হোলি-দোলের বেশে,
প্রকৃতির রঙে, নিত্য আনন্দের অনন্ত ভেলা ভাসে।
হোলি-দোলের শেষে, জগৎ ডোবে রাতের আকাশে,
নক্ষত্র ছড়ানো আলোয়, আনন্দ হয় না কভু ফিকে,
হাজার তারার ঝাড়বাতিতে, আঁধার জুড়ায় চোখে।
ঘুমায় সব চোখ, আঁধার রাতের আলোর পাশে পাশে,
ঝাঁপসা সকালে, ঝাঁপসা চোখের পূবে, রবির রঙ আসে,
মন ভরানো, আনন্দ ভান্ডারের খুচরোগুলো তালে নাচে।
'খেলবো হোলি, রঙ দেব না...', মুখে মুখে মৃদু ঢোল বাজে,
আজ ছুটি, হাতে রঙ, সাজবো সবাই সং, মরি না আজ লাজে,
সাদা জামার ক্যানভাসে, দুষ্টু তুলিতে, কেমিক্যাল হাতে আঁকবো যে।

Thursday, May 18, 2017
Topic(s) of this poem: nature
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success