ঋতু-ছড়া Poem by RAJAT GHOSH

ঋতু-ছড়া

প্রখর রৌদ্র তাপে, বৈশাখ-জ্যৈষ্ঠ যায় ক্ষেপে,
রবিকে আড়াল করে, ক্ষনিক কালবৈশাখী মেপে।
এসে যাবে আষাঢ়-শ্রাবন, সঙ্গে আসবে প্লাবন,
ঝিরিঝিরি বারিধারা, নাচবো সকলে মোরা।
ভাদ্র আর আশ্বিনে, কাশ ফুটবে হেলে দক্ষিণে,
আসবে মা দুগ্গা মণ্ডপে, বাতাস ভরবে সুগন্ধি ধূপে।
কার্তিক আর অঘ্রানে, সোনালী ধানের শিশির প্রাণে,
নবান্নের নতুন আশায়, সবাই মাতে নতুন চালের পেষায়।
ঠকঠক কম্পন রাগ, গেয়ে চলে একমনে পৌষ আর মাঘ,
মিছে শুধু করি ভয়, রোগ বালাই সব দূরে যে রয়।
পলাশের সাথে সাথে, বসন্ত আসে ফাগুন চৈত্রের পাশে,
চাঁপাগুলো ডালে ডালে, রোদে তারা পাঁপড়ি মেলে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success