কৃষক কথা Poem by RAJAT GHOSH

কৃষক কথা

ঝাপসা বর্ষায় ঝাপসা চোখে ভাসে ঝাপসা চাষীর নৃত্য;
কোমর বাঁকানো কালো কৃষকের কাদামাটি কাটা জমির
পাকি বাধা বিছানায় শুয়ে সতেজ সবুজ সোনালী গোছা।
আশার গোছা ভেঙে রোপন হয় ওই মুক্তক্ষুধার বাসনা।
আজকের বিছানায় কষ্ট-আনন্দের শ্রমে লুকিয়ে থাকে
কালকের শিশু-শস্য আর অন্তহীন আনন্দের বিষাদ বীন।
বর্ষার পর বর্ষা আসে, বর্ষার ঝাপসা ঝরনায় ক্রমশ ডোবে
কোমর ভাঙা ভোলাভালা ঝাপসা ঝুঁকি ভরা আশার ডালি।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success