বিসর্জনের ছড়া Poem by RAJAT GHOSH

বিসর্জনের ছড়া

দশমীর প্রাতেঃর অরুন
করছে প্রকৃতিকে করুণ।
বাজচ্ছে বিষাদের বিন
আনন্দ একটু ক্ষীন।
আসছে বিদায় বেলা
করব সকলে সিঁদুরখেলা।
ছেলের দল নিয়ে বাজি
শেষদিন একটু বেশি পাজি।
কারখানার কর্মী পল্টু প্রধান
একাদশীতেই তার যোগদান।
বিখ্যাত ব‍্যারিস্টার প্যারী
ফিরবে নিয়ে তার গাড়ি।
পুরোহিত ব্রাহ্মন ভোলা
গোটাচ্ছে তার ঝোলা।
পুলিশের কনস্টেবলরা
লাঠি হাতে দিচ্ছে পাহারা।
উমা ফিরবে শ্বশুরবাড়ি
চেপে মোটর গাড়ি।
সাতটি পাক ঘুরে
বাপের ঘর ছেড়ে
গুটি গুটি পায়ে
সে পৌঁছাবে হিমালয়ে।
চোখে কেন জল
মা কি দেয়নি বল?
বলো, বলো সবে
আসছে বছর আবার হবে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success