বেকারের ছড়া Poem by RAJAT GHOSH

বেকারের ছড়া

আমি একজন বোকা বেকার
আমার নেইকো কোনো আকার।
আমার মুখে লম্বা লম্বা দাঁড়ি
দিয়েছি চাকরির লাইনে সারি।
পড়াশুনা যেই করেছি শেষ
আমার দায়িত্ব বেড়েছে বেশ।
বন্ধুরা সব চাকরি পেয়েছে
জীবন আমার বাড়িতে রয়েছে।
চারচাকা নিয়ে আসে যখন স্বপন
আমার হিরো সাইকেলটা তখন আপন।
পাতলা মানিব্যাগ বলছে আমায়,
'যারে কাজে বোকা বেকার তনয়'।
গার্লফ্রেন্ড আমার হারিয়ে গেছে
কিন্তু ফোন নম্বরটা কাছে আছে।
পাত্রী আমার চলছে যে দেখা
ভিন্ন কালিতে ঠিকানা লেখা।
আমি করতে চাই যে বিয়ে
কিন্তু মিলছে না মোর প্রিয়ে।
আমি বুঝছি আমার জ্বালা
মনে হয়, কেউ বলে, 'পালা'।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success